মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর টহলরত একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ইরান ভূপাতিত করেছে। তিনি এ ঘটনার জবাবে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন যে, গত রাতে হরমুজ প্রণালীর ওপর টহলরত অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টারগুলোর একটি ইরানিরা গুলি করে ভূপাতিত করেছে। তিনি জানান, হেলিকপ্টারটিতে থাকা দুইজন পাইলট নিরাপদ ও অক্ষত অবস্থায় আছেন।
ট্রাম্প আরও বলেন, এই হামলার জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। এর আগে, ৮ জুন ওমান উপকূলের কাছে একটি মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর এর দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছিল। তবে, হেলিকপ্টারটি কী কারণে ভূপাতিত হয়েছে বা ট্রাম্পের এই দাবি সম্পর্কে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
























