পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি ঘর থেকে তুহিন (১৩) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তুহিন স্থানীয় বাসিন্দা মনির হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তুহিনের মা শেফালী বেগমের করা একটি মামলায় তার বাবা বর্তমানে জেলহাজতে রয়েছেন। মা বাবার বাড়িতে থাকায় কিশোর তুহিন ওই বাড়িতে একা বসবাস করত। সোমবার সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয় এবং পরে তারা ভেতরে তার ঝুলন্ত দেহ দেখতে পান।
চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























