ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ইনকিলাব কালচারাল সেন্টার থেকে শীর্ষ দুই কর্মকর্তার পদত্যাগ, হস্তান্তরের সিদ্ধান্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইনকিলাব কালচারাল সেন্টারের চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে সংগঠনটিকে এর প্রতিষ্ঠাতা শহীদ ওসমান হাদির উত্তরাধিকারীদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বিবৃতির মাধ্যমে তারা এই তথ্য নিশ্চিত করেন।

আব্দুল্লাহ আল জাবের তার বিবৃতিতে জানান, শহীদ ওসমান হাদি একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিলেও তা সম্পন্ন করে যেতে পারেননি। প্রতিষ্ঠানটি শুরু থেকেই সাধারণ মানুষের আমানত হিসেবে পরিচিত ছিল। দীর্ঘ দিন ধরে উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা নিরসনের চেষ্টা করা হলেও সম্প্রতি তা আরও প্রকট আকার ধারণ করেছে। তাই হাদির সম্মানে এবং আইনি নথিপত্রের ভিত্তিতে এটি তার পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে তিনি তার দায়িত্বকালীন সময়ের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে সব হিসাব দ্রুততম সময়ে জনসমক্ষে প্রকাশের প্রতিশ্রুতি দেন।

অন্যদিকে, পদত্যাগী ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা অভিযোগ করেন যে, উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে নানাবিধ অপপ্রচার ও মানহানিকর মন্তব্য তাদের পরিবারকে মানসিক চাপের মুখে ফেলেছে। তিনি জানান, জুলাই-পরবর্তী সময়ে দেশপ্রেমের জায়গা থেকে এই সংগঠনের সাথে যুক্ত হয়েছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত সম্মানের স্বার্থে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রাবাসে বিশৃঙ্খলা ও মারধর: ঢাকা কলেজে তদন্ত কমিটি গঠন

ইনকিলাব কালচারাল সেন্টার থেকে শীর্ষ দুই কর্মকর্তার পদত্যাগ, হস্তান্তরের সিদ্ধান্ত

আপডেট সময় : ১২:৫৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬