ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ইরানের হামলা ঘোষণা সত্ত্বেও ইসরাইলে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানের পক্ষ থেকে আক্রমণ বন্ধের ঘোষণা আসার পরও ইসরাইলজুড়ে স্কুল-কলেজ আরও একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নিরাপত্তাজনিত কারণে টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম স্থগিত থাকবে।

ইসরাইলের শিক্ষামন্ত্রী ইয়োভ কিশ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার দেশের কোনো স্কুল খোলা হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রোববার ইসরাইলি সামরিক বাহিনী দেশজুড়ে বেসামরিক নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেছিল। সেই নির্দেশনায় বড় ধরনের জনসমাগম সীমিত করা হয় এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। চলতি বছরে এপ্রিল মাসে ইরানের সঙ্গে সংঘাতের পর এই প্রথমবার দেশজুড়ে স্কুল কার্যক্রম স্থগিত করা হলো।

শিক্ষামন্ত্রী কিশ আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় বুধবার থেকে শ্রেণিকক্ষ পুনরায় চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে এমন নির্দেশনা অনুসরণ করা হবে, যাতে শিক্ষার্থীরা প্রয়োজনে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যেতে পারে।

নিরাপত্তা পরিস্থিতির ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

ইরানের হামলা ঘোষণা সত্ত্বেও ইসরাইলে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট সময় : ০৮:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬