যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের ওপর ইসরায়েল প্রায় সাড়ে তিন হাজার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১৭ এপ্রিল থেকে ৭ জুন পর্যন্ত সময়ে ইসরায়েল লেবাননে ৩ হাজার ৪৯১টি বিমান হামলা, ৪০৭টি পরিকল্পিত ধ্বংস অভিযান এবং ছয়টি ‘রেজিং অপারেশন’ পরিচালনা করেছে। এসব হামলায় দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, লেবানন যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে। তবে ইরান-ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনার কারণে নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল তৈরি হয়েছে, যা দেশটির ওপর বিরাট চাপ সৃষ্টি করেছে। তিনি জানান, বৈরুত, সাইদা এবং দেশের অন্যান্য অঞ্চলে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়ার সক্ষমতা প্রায় শেষ সীমায় পৌঁছে গেছে। ফলে নতুন করে আশ্রয়প্রার্থীদের সামাল দেওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
গত ২ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হামলা ও জোরপূর্বক উচ্ছেদের হুমকির কারণে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ।
রিপোর্টারের নাম 




















