ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

জাপানে ভালুকের উপদ্রব, আতঙ্কিত হয়ে বন্ধ প্রায় ১০০ স্কুল

জাপানের উটসুনোমিয়া শহরে হঠাৎ করে ভালুকের উপস্থিতিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শহরটির ৯৪টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। উটসুনোমিয়া শহরটি জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এখানে প্রায় ৫ লাখ মানুষের বসবাস।

শনিবার শহরের একটি পার্কের কাছে একটি মাঝারি আকারের কালো ভালুক দেখা যায়। এর পরপরই স্থানীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। পরদিন রবিবার ভোরে শহরের কেন্দ্রস্থলে সিসিটিভি ক্যামেরায় ভালুকটির উপস্থিতি ধরা পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, আতঙ্কিত দুই তরুণ-তরুণীর সামনে দিয়ে দ্রুত দৌড়ে যাচ্ছে ভালুকটি। এরপর রবিবার দিনভর ভালুকটি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। সোমবার ভোর ৪টায় শহরের কেন্দ্র থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একটি কারখানা এলাকায় আবার এটিকে দেখা যায়।

উটসুনোমিয়া শহরের কর্মকর্তারা বাসিন্দাদের তাদের দরজা ও জানালা বন্ধ রাখতে, ভালুক দেখলে তার কাছে না যেতে এবং নিকটতম ভবনে আশ্রয় নিতে অনুরোধ করছেন। ভালুকটিকে ধরতে পুলিশ এবং স্থানীয় শিকারি অ্যাসোসিয়েশন যৌথভাবে অভিযান শুরু করেছে এবং শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

এই বছর জাপানে রেকর্ড সংখ্যক ভালুক দেখার খবর পাওয়া গেছে, যদিও টোকিওর মতো শহরাঞ্চলে এদের সাধারণত দেখা যায় না। গত মাসে মহানগর এলাকার একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত ওকুতামায় ভালুকের আক্রমণে একজন রুশ হাইকার আহত হন এবং এর কিছুদিন পরেই উপশহর হাচিওজিতে আরেকটি ভালুকের দেখা মেলে। গত সপ্তাহে ফুকুশিমা অঞ্চলে এক ভালুক চারজনকে আক্রমণ করে এবং একটি অফিসে ঢুকে একজনকে আহত করার ঘটনাও ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে জাপানে ভালুকের আক্রমণের ঘটনা বেড়েছে। জাপানের মূল হনশু দ্বীপে আনুমানিক ১২ হাজার থেকে ৪২ হাজার এশীয় কালো ভালুক রয়েছে বলে ধারণা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪০ বছরের মধ্যে সর্বনিম্ন যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত

জাপানে ভালুকের উপদ্রব, আতঙ্কিত হয়ে বন্ধ প্রায় ১০০ স্কুল

আপডেট সময় : ০২:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬