ইরানে বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল আলি আকবর আহমাদিয়ান ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে বলেছেন, ‘তেল আবিবের আকাশে আপনারা যে তীব্র গর্জন শুনছেন, তা অন্য কিছু নয়, বরং ইরানি জাতিরই কণ্ঠস্বর।’ সোমবার জারি করা এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন এবং জোর দিয়ে বলেন যে, ইরানিরা কখনোই কারো কাছে মাথা নত করবে না।
তিনি আরও বলেন, ইরানের কর্মকর্তারা চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত তাদের অবস্থান থেকে অবিচল থাকবেন। সর্বোচ্চ নেতার এই প্রতিনিধি শত্রুদের সতর্ক করে বলেন, যদি কোনো প্রকার চাপ বা হুমকির ধারাবাহিকতা বজায় থাকে, তবে তার আরো কঠোর জবাব দেওয়া হবে।
রিপোর্টারের নাম 




















