ইসরাইলি সামরিক বাহিনী ইরানের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরাইলি আর্মি রেডিওর (সেনারেডিও) একটি প্রতিবেদন অনুসারে, সামরিক বাহিনী ব্যাপক আকারে রিজার্ভ সেনা সমাবেশের পরিকল্পনা করছে এবং বেশ কয়েকটি রিজার্ভ ব্যাটালিয়নকে তলব করা হতে পারে।
সেনারেডিওর সাংবাদিক ডোরন কাদোশ জানিয়েছেন, রিজার্ভ সেনা সমাবেশের পাশাপাশি সীমান্তগুলোতে, বিশেষ করে পশ্চিম তীর এবং জর্ডান সীমান্তে সামরিক শক্তি বাড়ানো হবে। এছাড়াও, ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ডও বড় পরিসরে রিজার্ভ সেনা সমাবেশ শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 




















