পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর এক অভিযানে ভারতীয় মদতপুষ্ট ২৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, নিরাপত্তা বাহিনী উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় এই অভিযান পরিচালনা করে।
আইএসপিআর-এর এক বিবৃতিতে বলা হয়েছে, জেলায় ধারাবাহিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী ওই এলাকার সন্ত্রাসীদের একাধিক আস্তানায় অভিযান চালায়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, গত ৭২ ঘণ্টা ধরে চলা তীব্র গোলাগুলির পর ভারত-সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজ গোষ্ঠীর ২৭ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
রিপোর্টারের নাম 




















