ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ব্যাটিং ব্যর্থতার কারণেই প্রথম ওয়ানডেতে হার, ‘অন্তত ৪০ রান কম হয়েছে’ বললেন মিরাজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার কারণে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন, তার দল প্রায় ৪০ রান কম করেছে, যার পেছনে ছিল সেই পুরোনো রোগ—ব্যাটিং বিপর্যয়! জবাবে আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানরা পাঁচ উইকেটের জয় তুলে নেয়।

ধীর গতির উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের অর্ধশতকের পরও বাংলাদেশ ৪৮.৫ ওভারে অলআউট হয় মাত্র ২২১ রানে। এরপর বল হাতে ৩ উইকেট নেওয়া আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ব্যাট হাতেও ৪৪ বলে ৪০ রানের ইনিংস খেলে অলরাউন্ড নৈপুণ্যে দলকে জয় এনে দেন। পরাজয়ের পর মিরাজ বলেছেন, “শুরুর দিকেই আমরা অনেক উইকেট হারিয়েছি। এখানে ব্যাট করা কঠিন ছিল। তাওহীদ দারুণ খেলেছে, কিন্তু শেষদিকে আমরা কোনো পার্টনারশিপ পাইনি। অন্তত ৪০ রান কম করেছি।”

৫৩ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে হৃদয় ও মিরাজ ১০১ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি দিলেও দুজনই আউট হন এমন সময়, যখন দলটি ২৫০ রানের পথে এগোচ্ছিল। হৃদয় ৫৬ রানে রানআউট হন, আর মিরাজ ৮৭ বলে ৬০ রান করে রশিদ খানের ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম শিকার হন। রশিদ ৩৮ রানে ৩ উইকেট নেন, আর ওমরজাইয়ের আঘাতে ভেঙে পড়ে বাংলাদেশের মিডল অর্ডার। অভিষিক্ত সাইফ হাসান (২৬) কিছুটা প্রতিরোধ গড়লেও নিচের দিকের ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ইনিংসের গতি কমে যায়।

২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান গড়েন ৫২ রানের উদ্বোধনী জুটি। এরপর তানভীর ইসলামের ঘূর্ণিতে এবং নুরুল হাসানের দ্রুত স্টাম্পিংয়ে প্রথম সাফল্য আসে। তানজিম হাসান সাকিব সেদিকুল্লাহ অটলকে (৫) ফিরিয়ে মোমেন্টাম তৈরি করলেও লাভ হয়নি। রহমত শাহ (৫০) ও গুরবাজ (৫০) জুটি বেঁধে আরও ৭৮ রান যোগ করে ম্যাচকে আফগানিস্তানের নিয়ন্ত্রণে নিয়ে যান। তানজিম সাকিব ও মেহেদী মিরাজ একপর্যায়ে এই দুটি উইকেট দ্রুত নিয়ে কিছুটা আশা জাগালেও আফগান ব্যাটাররা সহজেই ঘুরে দাঁড়ান।

শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাই দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান। পরে জয় নিয়ে মাঠ ছাড়েন হাশমতউল্লাহ শহীদী (৪৬ বলে অপরাজিত ৩৩) ও মোহাম্মদ নবী (৮ বলে ১১)। বাংলাদেশের হয়ে তানজিম ৩১ রানে ৩ উইকেট নেন, তানভীর ও মিরাজ নেন একটি করে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

ব্যাটিং ব্যর্থতার কারণেই প্রথম ওয়ানডেতে হার, ‘অন্তত ৪০ রান কম হয়েছে’ বললেন মিরাজ

আপডেট সময় : ১২:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫