ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

লর্ডস টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়, সিরিজে ১-০ তে এগিয়ে

লর্ডস টেস্টে নিউজিল্যান্ডকে ১১৫ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক ইংল্যান্ড। পেসারদের চরম আধিপত্যে ভরা এই ম্যাচটি শুরু থেকেই ছিল নাটকীয়তায় পূর্ণ।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হয়। দলের হয়ে হ্যারি ব্রুকের লড়াকু ৫৬ রান ছাড়া আর কোনো ব্যাটসম্যানই বড় স্কোর গড়তে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করে কাইল জেমিসন পাঁচটি উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ওলি রবিনসনের বোলিং তোপে পড়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস মাত্র ১১৩ রানে গুটিয়ে যায়। রবিনসন একাই পাঁচ উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং বিপর্যয়ের মূল কারণ হয়ে দাঁড়ান।

২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অভিষিক্ত এমিলিও গের দায়িত্বশীল ৫৭ এবং জেমি স্মিথের ৩৯ রানের ওপর ভর করে ইংল্যান্ড ২২৬ রান সংগ্রহ করে। নিউজিল্যান্ডের নাথান স্মিথ এই ইনিংসে দুর্দান্ত বোলিং করে ছয়টি উইকেট শিকার করেন।

জয়ের জন্য ২৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসেও থিতু হতে পারেনি কিউই ব্যাটাররা। ওলি রবিনসন ও গাস অ্যাটকিনসনের চমৎকার বোলিংয়ে মাত্র ১৩৮ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে পাঁচ ও দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওলি রবিনসন। ম্যাচের শেষ ইনিংসে অ্যাটকিনসনও পেয়েছেন পাঁচ উইকেটের দেখা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনআইডির তথ্য চুরি: জয়-পলকসহ সংশ্লিষ্টদের নথিপত্র চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি

লর্ডস টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়, সিরিজে ১-০ তে এগিয়ে

আপডেট সময় : ১১:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬