ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বানারীপাড়ায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার মধ্যরাতে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা একটি বিস্ফোরক ও ঘরপোড়া মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, সাবেক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে একটি রাজনৈতিক পেন্ডিং মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এই গ্রেপ্তারের পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এক ধরনের গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা দেশের প্রখ্যাত সাংবাদিক ও দৈনিক সমকাল এবং যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ারের ছোট ভাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত, ভারতে পালাল

বানারীপাড়ায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬