ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

পটুয়াখালীর দশমিনায় জমি বিরোধে ভয়াবহ সংঘর্ষ, নারী-শিশুসহ ১১ জন আহত

পটুয়াখালীর দশমিনায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। রোববার সকাল ১১টায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের জাফরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর জখম হওয়া ১১ জনকেই দশমিনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাফরাবাদ গ্রামের রুস্তম গংদের সঙ্গে একই গ্রামের কাশেম প্যাদা গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

রোববার সকালে ওই এলাকার জমি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে মারাত্মক সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১১ জন আহত হন। আহতরা হলেন: শিল্পী (৩২), শামীম (৩৮), কাশেম প্যাদা (৬৮), ইমরান (২৮), কহিনুর (৬০), কাজল (৪০), আরাফাত (১০), হেলেনা (৫০), নাঈম (১৫), ইয়াসিন (২২) এবং শাহীন (৩২)।

এ বিষয়ে দশমিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি আরও বলেন, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত, ভারতে পালাল

পটুয়াখালীর দশমিনায় জমি বিরোধে ভয়াবহ সংঘর্ষ, নারী-শিশুসহ ১১ জন আহত

আপডেট সময় : ০৯:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬