ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং পারফেক্ট গ্লোবাল হেলথের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রোববার শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ-এর উপস্থিতিতে ব্যাংকের কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং পারফেক্ট গ্লোবাল হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার কাদের সেলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায়, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কার্ডধারীরা পারফেক্ট গ্লোবাল হেলথের মাধ্যমে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, তুরস্ক এবং চীনের স্বনামধন্য হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। এছাড়াও, তারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সেবায় সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, এই চুক্তির ফলে ব্যাংকের কার্ডহোল্ডাররা আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও সহজে এবং সাশ্রয়ী মূল্যে গ্রহণ করতে পারবেন। বিদেশে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয় প্রদানে পারফেক্ট গ্লোবাল হেলথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম, হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এস. এম. মহিউদ্দীন, এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামসুল আরেফিন ফেরদৌস, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ এবং পারফেক্ট গ্লোবাল হেলথের মার্কেটিং ম্যানেজার পারভেজ কামাল রুবেলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গ্রাহকসেবার পরিধি আরও সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভির পর্দায় আজ: ফুটবল বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম লড়াই, উইম্বলডনের সেমিফাইনাল

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ০৮:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬