ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বিশ্বকাপের উন্মাদনা: ব্রাজিলের ব্যর্থতায় হতাশ সমর্থক দুধ দিয়ে গোসল করে যোগ দিলেন আর্জেন্টিনায়!

বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এই মহোৎসবকে ঘিরে ভক্ত-সমর্থকদের মধ্যে উত্তেজনা ও নানা আয়োজন শুরু হয়েছে। তবে এই ফুটবল উন্মাদনার মাঝে এবার ঘটেছে এক ব্যতিক্রমী ও মজার ঘটনা। প্রিয় দলের টানা ব্যর্থতায় হতাশ হয়ে মৌলভীবাজারের রাজনগরের এক ব্রাজিল সমর্থক দুধ দিয়ে গোসল করে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েছেন।

রোববার বিকেলে, মৌলভীবাজারের আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ নানা আয়োজনের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল ও আর্জেন্টিনা দলকে শুভকামনা জানায়। এই আয়োজনে কেক কেটে প্রিয় দলের জন্য শুভকামনা জানান ভক্তরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার, ওসি মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী এবং বিএনপি নেতা আব্দুল কাইয়ুম বকুলসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এ আয়োজনের ব্যতিক্রমী জন্ম দেন ব্রাজিলের সমর্থক ইমরান খান। তিনি বিশ্বকাপে তার প্রিয় দলের একের পর এক পরাজয়ে হতাশ হয়ে ব্রাজিলের সমর্থন ছেড়ে এবার আর্জেন্টিনার সমর্থক হয়েছেন। আর্জেন্টিনা সমর্থকরা তাকে সাদরে বরণ করে নেন এবং দুধ দিয়ে গোসল করিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আর্জেন্টিনা সমর্থক হিসেবে যোগ দেওয়া ইমরান খান জানান, তিনি প্রতিবার আশা নিয়ে ব্রাজিলকে সমর্থন জানিয়ে আসছিলেন। কিন্তু কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ পর্যন্ত কোথাও সাফল্য না পাওয়ায় তিনি হতাশ। আর সেই হতাশা থেকেই তিনি এবার আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে বাদ্য বাজিয়ে ও র‍্যালি করে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং নেচে-গেয়ে উদযাপন করেন। আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজারের এডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের প্রত্যাশায় আর্জেন্টিনা সমর্থকরা বেশ উচ্ছ্বসিত। প্রিয় দলের জন্য শুভকামনা জানাতেই তাদের এই আয়োজন। তবে এবারের আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল একজন ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দেওয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভির পর্দায় আজ: ফুটবল বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম লড়াই, উইম্বলডনের সেমিফাইনাল

বিশ্বকাপের উন্মাদনা: ব্রাজিলের ব্যর্থতায় হতাশ সমর্থক দুধ দিয়ে গোসল করে যোগ দিলেন আর্জেন্টিনায়!

আপডেট সময় : ০৮:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬