ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে প্রাইম ব্যাংকের বিশেষ প্রশিক্ষণ

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের বৈশ্বিক কমপ্লায়েন্স মানদণ্ড বজায় রাখার অংশ হিসেবে ‘আঞ্চলিক এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স প্রশিক্ষণ’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে। ঢাকার নিকুঞ্জ-২-এ অবস্থিত প্রাইম টাওয়ারে ‘মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশন’-এ অনুষ্ঠিত এই প্রশিক্ষণে ঢাকা ইস্ট রিজিওনের ১৫৩ জন শাখা কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাইম ব্যাংক পিএলসি-র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো (CAMLCO) মো. জিয়াউর রহমান। তিনি তার বক্তব্যে জাতীয় অর্থনীতিকে আর্থিক অপরাধ থেকে রক্ষায় শাখা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। কর্মশালায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উচ্চপদস্থ কর্মকর্তারা বিশেষ প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-র যুগ্ম পরিচালক মো. জয়নুল আবেদীন এবং সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

প্রশিক্ষণে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে ব্যাংকের কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মামুর আহমেদ, রিজিওনাল হেড মো. এনামুল কবির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে প্রাইম ব্যাংকের বিশেষ প্রশিক্ষণ

আপডেট সময় : ০৮:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬