দেশের ৪৮ জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত এ পরিস্থিতি থাকতে পারে, তবে শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৬.৮ ডিগ্রি।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও সুপার এল নিনোর প্রভাবে তাপপ্রবাহের সংখ্যা, তীব্রতা ও স্থায়িত্ব বেড়েছে। আগে বছরে এক-দুইবার তাপপ্রবাহ দেখা গেলেও এখন চার-পাঁচবার বা তার বেশি হচ্ছে।
তীব্র গরমে শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। হিটস্ট্রোক, পানিশূন্যতা, কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। কৃষি খাতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, সেচ ব্যয় বাড়ছে এবং বিদ্যুতের চাহিদা বৃদ্ধির ফলে লোডশেডিংও বাড়ছে।
পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তাপপ্রবাহ জলবায়ু পরিবর্তনের একটি ভয়াবহ বহিঃপ্রকাশ। নগরায়ন, জলাশয় ভরাট ও গাছপালা নিধনের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে দেশ।
রিপোর্টারের নাম 





















