মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ মোট ছয়জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় পৃথক এ ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে শিবগঞ্জ উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া সদর ও নাচোল উপজেলায় মাঠে কাজ শেষে ফেরার পথে ও গরু আনতে গিয়ে বজ্রাঘাতে আরও তিনজনের মৃত্যু হয়।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাইরে বের না হওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের প্রতি সতর্কতা জারি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: ঢাবির বিজয় একাত্তর হল থেকে শিবিরের সাবেক কর্মী বহিষ্কৃত

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬