বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে আট বছর বয়সী শিশু ফাতেমার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এক মানবিক গল্পের অবতারণা হয়েছে। শিশুটিকে হারানোর বেদনার পাশাপাশি দীর্ঘ সাড়ে তিন বছর ধরে নিখোঁজ থাকা তার মানসিক ভারসাম্যহীন মা ফজিলা খাতুনকে ফিরে পেয়েছে পরিবার।
জানা যায়, ফাতেমার মৃত্যুর খবর ও ছবি গণমাধ্যমে প্রকাশের পর ময়মনসিংহের চর হরিচাঁদ গ্রামের স্বজনরা তাকে চিনতে পারেন। দীর্ঘদিন আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফজিলা মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। মাজার এলাকায় ফজিলা পরিচিত ছিলেন শুধু ‘ফাতেমার মা’ হিসেবেই। অবশেষে স্বজনরা বাগেরহাটে পৌঁছে ফজিলাকে শনাক্ত করেন এবং উপজেলা প্রশাসনের সহায়তায় তাকে নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে যান।
রিপোর্টারের নাম 
























