ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে কর কর্তন নিয়ে সরকারি ব্যাখ্যা দাবি সারজিস আলমের

প্রধানমন্ত্রী কর্তৃক ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর ৭.৫ শতাংশ কর আরোপ না করার আশ্বাস সত্ত্বেও ব্যাংক থেকে কর কেটে নেওয়ার অভিযোগ তুলেছেন নাগরিক আন্দোলনের সংগঠক সারজিস আলম। তিনি এ বিষয়ে সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশের পরও অনেকের অ্যাকাউন্ট থেকে কর কাটা হচ্ছে, যা হতাশাজনক। তিনি নিম্ন আয়ের ফ্রিল্যান্সারদের ওপর এ ধরনের করের বোঝা না চাপানোর আহ্বান জানান। সারজিস আলম পরামর্শ দেন, উচ্চ আয়ের ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে নির্দিষ্ট সীমার ওপর ভিত্তি করে কর কাঠামো নির্ধারণ করা যেতে পারে, তবে সাধারণ উপার্জনকারীদের জন্য এটি যেন বোঝা না হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে কর কর্তন নিয়ে সরকারি ব্যাখ্যা দাবি সারজিস আলমের

আপডেট সময় : ০৯:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬