পবিত্র হজ পালন করতে গিয়ে কোনো হজযাত্রী পাসপোর্ট হারিয়ে ফেললে আতঙ্কিত না হয়ে দ্রুত স্থানীয় বাংলাদেশ কনস্যুলেট অফিসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কনস্যুলেট অফিসের নির্দেশনা অনুযায়ী, পাসপোর্ট হারিয়ে গেলে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনে ০৫৫৪৫৭৯৬২৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
জেদ্দা দিয়ে ফেরার ক্ষেত্রে ট্রাভেল পারমিট ও বিমানের টিকিটসহ জেদ্দা হজ টার্মিনালের বাংলাদেশ মিশন প্লাজায় যোগাযোগ করতে হবে। অন্যদিকে, মদিনা থেকে ফেরার ক্ষেত্রে ট্রাভেল পারমিট ও টিকিটসহ মদিনা হজ মিশন অফিসে (০৫৩৭২০৯৮১০) যোগাযোগ করতে হবে।
সবশেষে, সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় থেকে ‘আউট পাস’ সংগ্রহ করার মাধ্যমে সংশ্লিষ্ট হজযাত্রী ইমিগ্রেশন ও বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফিরতে পারবেন।
রিপোর্টারের নাম 
























