মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

১৫ আগস্টের উলামা মাশায়েখ সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের বিতর্কিত বই-পুস্তক নিষিদ্ধের দাবিতে আগামী ১৫ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন’। এই সম্মেলনকে সফল করতে বর্তমানে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন আল্লামা শায়েখ সাজিদুর রহমান। সভায় জানানো হয়, আসন্ন এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী মোফাজ্জল হোসাইন কাইকোবাদ।

সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী জানান, সম্মেলন সফল করার লক্ষ্যে ইতোমধ্যে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে নিয়মিত মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। ওলামায়ে কেরামরা মনে করছেন, এই সম্মেলনের মাধ্যমে ঈমান-আকিদা রক্ষায় আলেম সমাজ এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হবে এবং বর্তমান সরকারের কাছে তাদের প্রাণের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মন্ত্রীর পথসভায় যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসলে খেলনা: পুলিশ

১৫ আগস্টের উলামা মাশায়েখ সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় : ০৯:৩৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬