দুই হাত না থাকা সত্ত্বেও জীবনযুদ্ধে জয়ী গাইবান্ধার আয়েশা আক্তারের সংগ্রামী জীবনের ওপর নির্মিত তথ্যচিত্র ‘পায়ের ছাপ’ এবার চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে। ২৪ মিনিট ২০ সেকেন্ডের এই তথ্যচিত্রটি আয়েশার শৈশব থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন পর্যন্ত অদম্য যাত্রার গল্প তুলে ধরেছে।
চীনা ভাষায় অনূদিত এই তথ্যচিত্রটি আগামী মাসে সাউথ চায়না নরমাল ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শিত হবে। তথ্যচিত্রের পরিচালক মোস্তফা মল্লিক জানান, আয়েশার অদম্য ইচ্ছাশক্তি বিশ্বজুড়ে প্রতিবন্ধী মানুষের জন্য অনুপ্রেরণা। বর্তমানে আয়েশা গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পড়াচ্ছেন। তার এই লড়াইয়ের পাশে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যারা তার স্থায়ী কর্মসংস্থান না হওয়া পর্যন্ত মাসিক ভাতার ব্যবস্থা করেছে।
রিপোর্টারের নাম 
























