মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

শিশু রামিসা হত্যা: আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি সোহেল রানার

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের সামনে রাষ্ট্রপক্ষ এই জবানবন্দি উপস্থাপন করে।

জবানবন্দিতে আসামি উল্লেখ করেন, ঘটনার দিন শিশুটিকে ডেকে নিয়ে বাথরুমে ধর্ষণের চেষ্টা করেন তিনি। শিশুটি চিৎকার করলে তাকে ওড়না দিয়ে মুখ চেপে ধরে হত্যা নিশ্চিত করেন। এরপর লাশ গুম করার উদ্দেশ্যে তিনি শিশুটির মাথা ও হাত বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। নিহতের মা তাকে খুঁজতে এলে আসামি কৌশলে গ্রিল কেটে পালিয়ে যান বলে জানা গেছে। বর্তমানে এ মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাঁশখালীতে হস্তান্তর করবেন ১০০ ঘর

শিশু রামিসা হত্যা: আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি সোহেল রানার

আপডেট সময় : ০৩:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬