ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

শিশু রামিসা হত্যা: আজ যুক্তিতর্ক শুনানি, রায়ের অপেক্ষায় পরিবার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে আলোচিত এই মামলার রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

এর আগে মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে আসামি সোহেল রানা দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলেও তার স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেছেন। গত ১৯ মে শিশু রামিসাকে কৌশলে নিজ ফ্ল্যাটে নিয়ে ধর্ষণের পর হত্যা ও মরদেহ গুম করার অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন ভুক্তভোগীর বাবা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ও সৌদি আরব যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানিয়েছে

শিশু রামিসা হত্যা: আজ যুক্তিতর্ক শুনানি, রায়ের অপেক্ষায় পরিবার

আপডেট সময় : ০৯:১৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬