মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

বেগম জিয়ার বাসভবনে বালুর ট্রাক ও হত্যাচেষ্টা মামলা: সাবেক যুগ্ম সচিব জগলুল রিমান্ডে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং তাকে হত্যার উদ্দেশ্যে নিষিদ্ধ পিপার স্প্রে ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে জগলুল পাশাকে কড়া পুলিশি পাহারায় আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বেগম খালেদা জিয়াকে যোগদানে বাধা দিতে তার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকারের নির্দেশে জগলুল পাশাসহ অন্যান্য আসামিরা বেগম জিয়াকে হত্যার উদ্দেশ্যে সেখানে অবস্থান নিয়েছিলেন এবং নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, এই ঘটনার মাধ্যমে তৎকালীন গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল এবং একজন সাবেক প্রধানমন্ত্রীর জীবনের ওপর ঝুঁকি তৈরি করা হয়েছিল। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং বাকি আসামিদের শনাক্ত করতে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দিয়ে তাকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা করছেন অধিকাংশ মার্কিনি: জরিপ

বেগম জিয়ার বাসভবনে বালুর ট্রাক ও হত্যাচেষ্টা মামলা: সাবেক যুগ্ম সচিব জগলুল রিমান্ডে

আপডেট সময় : ০৩:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬