মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

কাপ্তাইয়ে দোলনায় গামছা পেঁচিয়ে শিশুর মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলিপাড়ায় দোলনায় খেলতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আর্দশী তনচংগ্যা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আর্দশী স্থানীয় বাসিন্দা তপন বিকাশ তনচংগ্যার কন্যা।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, ঘটনার সময় শিশুটির বাবা-মা জুম চাষের কাজে পাহাড়ে ছিলেন। বাড়িতে একা খেলার সময় অসাবধানতাবশত দোলনার গামছা গলায় পেঁচিয়ে গেলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তার বড় বোন বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে বিএনপি নেতার বাঁশের সাঁকো উদ্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস

কাপ্তাইয়ে দোলনায় গামছা পেঁচিয়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬