জুলাই মাসে উত্তরার ৭ নম্বর সেক্টরে আসাদুল্লাহ নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
এর আগে মঙ্গলবার গভীর রাতে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে প্রসিকিউশন বিভাগ। উল্লেখ্য, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আসাদুল্লাহ নিহত হন। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর ১১ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহ শনাক্ত করে পরিবার।
রিপোর্টারের নাম 























