ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

শিশু রামিসা হত্যা মামলা: বৃহস্পতিবার যুক্তিতর্ক ও রায়ের তারিখ ঘোষণার সম্ভাবনা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে। বুধবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালত আগামী বৃহস্পতিবার মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন। ওই দিনই রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে।

শুনানিতে প্রধান আসামি সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। অপর আসামি স্বপ্না খাতুনকেও আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মামলার ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে এবং দ্রুত বিচারকাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। অপরাধের ভয়াবহতা বিবেচনায় রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু নয়, তরুণরাও আক্রান্ত; সিলেটে হামের বিস্তার নিয়ে বাড়ছে উদ্বেগ

শিশু রামিসা হত্যা মামলা: বৃহস্পতিবার যুক্তিতর্ক ও রায়ের তারিখ ঘোষণার সম্ভাবনা

আপডেট সময় : ০২:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬