ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে হাইকোর্টে রিট

রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এই রিটে ঘটনার বিস্তারিত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ৩১ মে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ওই বাসা থেকে নুরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্যমতে, বাসাটি অত্যন্ত নোংরা ও অগোছালো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ। জানা গেছে, ওই বাসায় নুরজাহান বেগম তাঁর মেয়ের সাথে থাকতেন। পরিবারটির সদস্যদের মধ্যে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও শিক্ষক রয়েছেন। পুলিশ ইতোমধ্যে নিহতের স্বজনদের জিজ্ঞাসাবাদ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু নয়, তরুণরাও আক্রান্ত; সিলেটে হামের বিস্তার নিয়ে বাড়ছে উদ্বেগ

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে হাইকোর্টে রিট

আপডেট সময় : ০২:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬