ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে একক গেটওয়ের বাধ্যবাধকতা তুলে নেওয়ার সুপারিশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ব্যবস্থা আরও সহজ ও গতিশীল করতে একক কোনো গেটওয়ের ওপর নির্ভরতা কমিয়ে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে (এমএফএস) যুক্ত করার সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক এই প্রস্তাব দেয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জারি করা নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ও ফি আদায়ের ক্ষেত্রে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে বা সরকারি ব্যাংকের গেটওয়ে ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছিল। তবে কেন্দ্রীয় ব্যাংকের মতে, সব প্রতিষ্ঠানের লেনদেন একটি মাত্র গেটওয়ের মাধ্যমে পরিচালনা করা ঝুঁকিপূর্ণ। এতে কারিগরি ত্রুটি বা সিস্টেম বিপর্যয় দেখা দিলে পুরো শিক্ষাব্যবস্থার আর্থিক কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, দেশে বর্তমানে ১০টি লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট সিস্টেম অপারেটরসহ অনেক বেসরকারি ব্যাংক অত্যন্ত উন্নত ও প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ পেমেন্ট গেটওয়ে সেবা দিচ্ছে। ফলে লেনদেন ব্যবস্থা উন্মুক্ত করে দিলে প্রতিযোগিতা বাড়বে এবং শিক্ষার্থী ও অভিভাবকরা ঝামেলাহীনভাবে নিজেদের সুবিধামতো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ফি পরিশোধ করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যা মামলার আসামি গ্রেপ্তার নিয়ে বিস্ফোরক দাবি মমতার, ‘চুপ থাকতে বলেছিলেন অমিত শাহ’

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে একক গেটওয়ের বাধ্যবাধকতা তুলে নেওয়ার সুপারিশ

আপডেট সময় : ১১:১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬