ব্যক্তি পর্যায়ের করদাতাদের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটাতে সরকার প্রথমবারের মতো দীর্ঘমেয়াদি ‘ট্যাক্স রোডম্যাপ’ প্রণয়ন করেছে। আগামী ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত কর কাঠামো কেমন হবে, তার একটি সুস্পষ্ট রূপরেখা আসছে আসছে বাজেটে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো কর ব্যবস্থাকে আরও আধুনিক ও বিনিয়োগবান্ধব করা।
বর্তমানে ৩ লাখ ৫০ হাজার টাকার করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়িয়ে ২০৩০-৩১ অর্থবছরে ৪ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। সরকার মনে করছে, মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রেখে এই দীর্ঘমেয়াদি উদ্যোগ সাধারণ করদাতাদের স্বস্তি দেবে এবং তাদের ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা ও বিনিয়োগ ব্যবস্থাপনাকে সহজতর করবে। প্রতি বছরের বাজেট নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হতো, এই মাস্টারপ্ল্যানের ফলে তা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।
রিপোর্টারের নাম 
























