পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪১ রানের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। অস্ট্রেলিয়ার জয়ে মূল ভূমিকা পালন করেছেন পেসার নাথান এলিস, যিনি ৩৩ রান খরচ করে ক্যারিয়ারসেরা ৪টি উইকেট শিকার করেছেন।
প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৩১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে ১৯০ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। অজিদের পক্ষে ক্যামেরন গ্রিন ৫৩ এবং জশ ইংলিস ৫১ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে অলরাউন্ডার শাদাব খান লড়াই চালিয়ে ৭১ রান করলেও শেষ পর্যন্ত দলের হার এড়াতে পারেননি। আগামী বৃহস্পতিবার সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
রিপোর্টারের নাম 
























