ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপ: সেমিফাইনালে নেপালের মোকাবিলায় বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে বড় জয় পেলেও শক্তিশালী ভারতের কাছে পরাজিত হয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দলের অন্যতম ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের মৃত্যুতে পুরো দলে শোকের ছায়া নেমে এসেছে। তবে কোচ পিটার বাটলারের বিশ্বাস, এই শোককে শক্তিতে রূপান্তর করে মেয়েরা মাঠে নিজেদের সেরাটা দিতে সক্ষম হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ জয়ের জার্সি

সাফ চ্যাম্পিয়নশিপ: সেমিফাইনালে নেপালের মোকাবিলায় বাংলাদেশ

আপডেট সময় : ০৯:০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬