ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

বগুড়ায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, পলাতক অভিযুক্ত

বগুড়ার নন্দীগ্রামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা বলে মেডিকেল রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দোলা হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা।

মামলার এজাহার অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে বান্ধবীর বাড়িতে যাওয়ার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। বিষয়টি এতদিন গোপন থাকলেও শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়। এরপর আলট্রাসনোগ্রাফির মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান

বগুড়ায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, পলাতক অভিযুক্ত

আপডেট সময় : ১০:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬