সম্প্রতি রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ‘দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ড. মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ফিরোজা মাহমুদ। ক্যানসার আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনের পাশে সব সময় থাকার আশ্বাস দেন ফিরোজা মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুর রহমান বলেন, ‘ক্যানসার হলেই আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশে চিকিৎসার জন্য দৌড়াতে হচ্ছে। আমি মনে করি, আমাদের ডাক্তারের অভাব নেই, প্রচুর মেধাবী ডাক্তার আছেন। হয়তো সুযোগ-সুবিধার সমস্যা আছে, প্রশিক্ষণের সমস্যা আছে, বিশেষীকরণ হচ্ছে না। এগুলোর দিকে নজর দেওয়া দরকার।
তিনি এই বক্তব্যের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যেন ক্যানসার রোগটাকে খুব মনোযোগ দিয়ে দেখে এবং এটাকে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা করার চেষ্টা করা হয়।’
দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশনের প্রচার ও প্রসার প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের একটি অন্যতম প্রধান জাতীয় পত্রিকায় যদি দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশন সম্পর্কে বলা হয় এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, মানুষের সহযোগিতা চাওয়া হয়, তাহলে আমি আশাবাদী যে মানুষ এগিয়ে আসবে। এমন একটা ভালো প্রচেষ্টা ব্যর্থ হতে পারে না। এখানে যারা ব্যবস্থাপনায় থাকবেন, তাদের অনেকেই আমার বন্ধুবান্ধব। কাজেই তাদের সঙ্গে আমি সব সময়ই জড়িত থাকব।’
সভায় আরও উপস্থিত ছিলেন ডা. মো. রুহুল আমিন, ফরিদা ইয়াসমিন কনা, মো. আলতাফ হোসেন, ডা. মো. নওফেল ইসলাম, ডা. আইরিন পারভীন, ফারুক আল নাসির, ডা. মনির হোসেনসহ বোর্ডের অন্যান্য সদস্য।
রিপোর্টারের নাম 

























