ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা, ৪ বাল্কহেড জব্দ

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে চারটি বাল্কহেড জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত দুজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মানপাশা টেম্পুস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

অভিযানে সুগন্ধা ও বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত বাল্কহেডের মালিক হানিফ ও তুহিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে চারটি অবৈধ বাল্কহেড জাহাজকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজয়ী স্প্যানিশ ফুটবল দলের রাজকীয় সংবর্ধনা: মাদ্রিদের রাজপথে লাখো মানুষের উল্লাস

ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা, ৪ বাল্কহেড জব্দ

আপডেট সময় : ০৯:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬