ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের ১০ বছর বয়সী স্কুলছাত্রী মরিয়মকে ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেছে আদালত। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চুয়াডাঙ্গার বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোক্তাগীর আলম সোমবার আসামির উপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২১ ডিসেম্বর গোয়ালপাড়া গ্রামের মরিয়ম খাতুন কয়েকজন শিশুকে সঙ্গে নিয়ে মাঠে শাক তুলতে যায়। এ সময় শাক তুলে দেওয়ার কথা বলে আসামি মরিয়মকে একটি ভুট্টাখেতের ভেতর নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ শেষে হত্যা করে।

তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত আবুল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আবুল হোসেনের বাড়ি পার্শ্ববর্তী গয়েশপুর গ্রামে। আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।

চুয়াডাঙ্গার নারী ও শিশু আদালতের পিপি এমএম শাহজাহান মুকুল জানান, ৩১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেছে। রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্বকে ইবাদত মনে করে পালনের আহ্বান জামায়াত আমিরের

স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০২:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬