ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দু-তিনজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছুরি, রামদা ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—রায়পুর উপজেলার মো. শহিদুল্লার ছেলে মো. মোক্তারুজ্জামান (৩৫), চাঁদপুরের হাইমচর থানার আলী আহমদ মালের ছেলে সাদেক হোসেন মাল (৩৮), আব্দুল লতিফ ব্যাপারীর ছেলে মানিক ব্যাপারী (৩২), এবং রায়পুরের শামু মাঝির ছেলে মাসুদ (৪০)।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী আরও জানান, পলাতক ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজয়ী স্প্যানিশ ফুটবল দলের রাজকীয় সংবর্ধনা: মাদ্রিদের রাজপথে লাখো মানুষের উল্লাস

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬