ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মুন্সীগঞ্জে লালন আশ্রমে হামলা: সাংবাদিক আহত, বিএনপি নেতা আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দোষরপাড়া গ্রামে লালন সাঁইয়ের আশ্রমে হামলার ঘটনা ঘটেছে। এ সময় আশ্রমের সভাপতি ও এক সাংবাদিক এবং তার ভাই গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার পরপরই পুলিশের একটি দল অভিযান চালিয়ে হামলার মূল হোতা স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর মাদবরকে আটক করেছে। আশ্রমের জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী সাংবাদিক জানান, গত কয়েক মাস ধরেই আশ্রমটি উচ্ছেদের জন্য তাকে হুমকি দেওয়া হচ্ছিল। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ফ্রান্সের বক্তব্যের সময় যুক্তরাষ্ট্রের ওয়াকআউট

মুন্সীগঞ্জে লালন আশ্রমে হামলা: সাংবাদিক আহত, বিএনপি নেতা আটক

আপডেট সময় : ০৮:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬