ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আইএলসি’র সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম সম্মেলনে সহ-সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এতে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান দায়িত্ব গ্রহণ করেছেন। শ্রম ও কর্মসংস্থান খাতে বিশ্বব্যাপী বাংলাদেশের গঠনমূলক নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতীক হিসেবে এই নির্বাচনকে দেখা হচ্ছে।

বিশ্বের ‘শ্রম সংসদ’ হিসেবে পরিচিত এই সম্মেলনে বাংলাদেশ এখন থেকে শ্রমিক অধিকার, শোভন কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নীতিগত ঐকমত্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রায় পাঁচ হাজার প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশের এ অর্জন বহুপাক্ষিক কূটনীতিতে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

আইএলসি’র সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬