বিশ্বজুড়ে এল নিনোর প্রত্যাবর্তনের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে এল নিনো সক্রিয় হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ পর্যন্ত রয়েছে। এই আবহাওয়া প্রবণতা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং চরমভাবাপন্ন আবহাওয়ার ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস একে জলবায়ু পরিবর্তনের জরুরি সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছেন। এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে অতিবৃষ্টি, খরা এবং তীব্র দাবদাহের মতো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে, যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 






















