পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান রাষ্ট্রদূত মার্কাস লিটনার। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা এবং বিভিন্ন খাতে সহযোগিতার প্রসারের বিষয়ে আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সুইজারল্যান্ডের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, আইসিটি এবং সংস্কৃতি খাতে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রক্রিয়া সহজতর করতে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। এছাড়া বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস চালু হওয়াকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক মাইলফলক হিসেবে অভিহিত করা হয় এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়েও আলোচনা হয়।
রিপোর্টারের নাম 






















