ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কংগ্রেসের শুনানিতে মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে চাপের মুখে প্রশাসন

ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ক্যাপিটল হিলে দুটি গুরুত্বপূর্ণ শুনানিতে অংশ নিতে যাচ্ছেন। বিশ্বজুড়ে ট্রাম্প প্রশাসনের থমকে যাওয়া কূটনৈতিক তৎপরতা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আইনপ্রণেতাদের প্রশ্নের মুখোমুখি হবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রস্তাব উত্থাপনের কথা থাকলেও শুনানির মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি। সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় এই যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার সদস্যরা যুদ্ধের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করলেও, সংঘাতের বিপুল ব্যয় এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নেতিবাচক প্রভাব নিয়ে ডেমোক্র্যাটসহ খোদ রিপাবলিকান দলের একাংশও এখন সমালোচনা শুরু করেছে। আসন্ন নির্বাচনে এই ইস্যুটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

কংগ্রেসের শুনানিতে মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে চাপের মুখে প্রশাসন

আপডেট সময় : ০৭:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬