ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

খুলনায় ডেঙ্গুর প্রকোপ: প্রথম মৃত্যু ও হাসপাতালে ভর্তি ৮ জন

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিগন্ত নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। এটি চলতি মৌসুমে জেলায় ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা। গত ২৮ মে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালটিতে আরও আটজন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একই সঙ্গে হাসপাতালে হামের প্রকোপও লক্ষ্য করা গেছে, যেখানে ৪৯ জন শিশু বর্তমানে চিকিৎসাধীন। সার্বিকভাবে হাসপাতালের সক্ষমতার চেয়ে রোগীর চাপ বেশি থাকায় বিশেষ সতর্কতার সঙ্গে রোগীদের সেবা দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গণমাধ্যমে আস্থার সংকট তীব্র, বহু সাংবাদিকের চাকরিচ্যুতি

খুলনায় ডেঙ্গুর প্রকোপ: প্রথম মৃত্যু ও হাসপাতালে ভর্তি ৮ জন

আপডেট সময় : ০৬:৩০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬