ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সিপিজের ১০ দফা সুপারিশ

বাংলাদেশে সাংবাদিকদের ওপর দলীয় নিপীড়ন বন্ধ এবং সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সরকার পরিবর্তনের পর ১০০ দিন অতিক্রান্ত হলেও সংবাদমাধ্যমের স্বাধীনতায় দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। এই পরিস্থিতি থেকে উত্তরণে তারা দশটি সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেছে।

সিপিজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের সমন্বয়কারী কুনাল মজুমদার জানান, অতীতের মতো নতুন সরকারও ভিন্নমতের সাংবাদিকদের দমনে আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই ধারা থেকে বেরিয়ে এসে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি, রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং মব ভায়োলেন্স বা গণপিটুনি থেকে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এছাড়া সাইবার সুরক্ষা আইনসহ বিতর্কিত আইনগুলো সংশোধন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গণমাধ্যমে আস্থার সংকট তীব্র, বহু সাংবাদিকের চাকরিচ্যুতি

বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সিপিজের ১০ দফা সুপারিশ

আপডেট সময় : ০৬:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬