ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ট্রাম্প ও নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ: লেবানন ইস্যুতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর তীব্র হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, সম্প্রতি এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি অত্যন্ত কড়া ভাষায় ক্ষোভ ঝেড়েছেন এবং তাকে ‘উন্মাদ’ হিসেবে অভিহিত করেছেন।

ফোনালাপের বিষয়ে অবগত একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্প দাবি করেছেন যে, তার সমর্থনের কারণেই নেতানিয়াহু কারাদণ্ড থেকে রক্ষা পেয়েছেন। বৈরুতে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের সমালোচনা করে ট্রাম্প সতর্ক করেছেন যে, এ ধরনের অতিরঞ্জিত হামলা বিশ্বমঞ্চে ইসরায়েলকে আরও বেশি কোণঠাসা ও বিচ্ছিন্ন করে ফেলছে। তবে এই ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দরের জট কমাতে ১০২ কন্টেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

ট্রাম্প ও নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ: লেবানন ইস্যুতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৫:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬