ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে পলাশ হোসেন (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ সময় জিল্লুর রহমান নামে আরেক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর কলেজ গেট এলাকায় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবদল নেতা পলাশ হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার চাকলা গ্রামে বাবু মণ্ডলের ছেলে। তিনি পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।
পলাশ সোমবার সন্ধ্যার দিকে বদলগাছী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে নিয়ে মোটরসাইকেলে দুপচাঁচিয়া থেকে জয়পুরহাটের আক্কেলপুরের দিকে যাচ্ছিলেন। পথে মর্তুজাপুর কলেজ গেটের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারান। মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই পলাশ মারা যান। এ সময় জিল্লুর রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত যুবদল নেতা পলাশ হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জঙ্গল সলিমপুরের ‘স্বঘোষিত রাজা’ জামাই ইয়াসিন, কীভাবে গড়ে উঠল সন্ত্রাসের সাম্রাজ্য?

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

আপডেট সময় : ০১:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬