ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটি শহরের তবলছড়ি ডাকঘর কলোনি এলাকায় নিজ বাসা থেকে সাজেদুল হক নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাজেদুল হক কোতয়ালি থানাধীন সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং তার বাড়ি জামালপুর জেলায়। প্রাথমিক তদন্তে পুলিশ একে আত্মহত্যা বলে ধারণা করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সময় কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬