ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রাম এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজস্ব আদায়ে বড় চ্যালেঞ্জ: ছয় লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রা কতটা বাস্তবসম্মত?

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

আপডেট সময় : ০৮:৫৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬